• September 16, 2026
কবিতা

মারিয়া আত্তারের অনুবাদ কবিতা

সম্পাদক
  • ২৬-০৮-২০২৬

মারিয়া আত্তারের অনুবাদ কবিতা

মারিয়া আত্তারের লেখা ইংরেজি কবিতাটি Poem Hunter থেকে কবিতাটি অনুবাদ করেছেন প্রখ্যাত অনুবাদক, গবেষক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ের শিক্ষক মীম মিজান

ফিলিস্তিন, মাতৃকা আমার মারিয়া আত্তার অনুবাদ: মীম মিজান আমার মাতৃকা, আমার মানুষ আর হে আমার জমিন আমি আশা রাখি আমার মানুষদের সাথে যদি হাতে হাত ধরে থাকতে পারতাম যুদ্ধ যদি বন্ধ হয়ে যেতো, এমনকি ব্যথাও নিরুদ্দিষ্ট মৃত্যু আর যন্ত্রণার মাধ্যমে যদি দীর্ঘদিনের বরণ করা বিষয়গুলোও নিরুদ্দিষ্ট হতো আর আমার মাতৃকা স্বশাসন ও স্বাধীনতা যদি পেতো আর আমার মাতৃকার নিষ্ঠুর শত্রুরা যদি ধবংস হয়ে যেতো এ বেরহম ধ্বংসযজ্ঞ যদি বন্ধ হয়ে যেতো আর কোনও ভয়ানক মিসাইল যদি পতিত না হতো অবশেষে যেখানে ছোট্ট শিশুটি নিঃশব্দে তার বিছানায় ঘুমোতে পারে পরেরদিনের তার ভয়ানক মৃত্যু চিন্তা দুশ্চিন্তায় না ফেলে অবশেষে যেখানে শিশুরা মুক্ত বিহঙ্গ আর খুশির আসল স্বাদ নিতে পারে অবশেষে যেখানে একজন পিতা তার ছেলেকে নিয়ে শান্তিতে বাস করতে পারে হ্যাঁ, এটাই আমার মাতৃকা ফিলিস্তিন  একটি দেশ যা সবসময়ই আমার হয়ে থাকবে যদি বিশ্ববাসী শুধু একবার যুদ্ধের বিরুদ্ধে বলতো যদি বিশ্ববাসী আমাদের স্বীকৃতি দিত একবারের জন্য ফিলিস্তিনে কী হচ্ছে সেটার যদি বিচার হতো, যেটা অন্যায় সমর, সম্পূর্ণ বেআইনি যে ধ্বংসযজ্ঞ এখনও বিদ্যমান, সেটি আর বেশিদিন চলবে না আমি কোনও কারণ খুঁজে পাই না যে, নিষ্পাপ শিশু মৃত্যুবরণের উপযুক্ত  আমি কোনও হেতু খুঁজে পাই না যে, একজন মা তার নিহত সন্তানের লাশ দেখে আহাজারি করবে আমরা একই মানুষ... বর্ণ ভেদাভেদ কোনও বিষয়ই না স্বাধীনতা ও শান্তি আমাদের সবারই কাম্য ফিলিস্তিনিদের দুঃখ ও যাতনা চলে যাবে এ একমাত্র প্রার্থনা আমি প্রত্যেকদিনই করি (মারিয়া আত্তারের লেখা ইংরেজি কবিতাটি Poem Hunter থেকে চয়ন করা হয়েছে।)
শেয়ার করুন:
সম্পাদক

শব্দের ক্যানভাসে আঁকি অনন্তের ছবি...